শিলিগুড়ি, ৩মেঃ ফলাফল ঘোষণার আগেই উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল গেরুয়া আবির খেলায় মাতোয়ারা দলীয় কর্মীরা, যেন আগাম জয়ের উদযাপন শুরু হয়ে গিয়েছে। কোথাও ঢাক-ঢোলের তালে নাচ, কোথাও আবার আবির উড়িয়ে চলছে আনন্দ উৎসব।
এই উচ্ছ্বাসের মাঝেই নজর কেড়েছে এক ব্যতিক্রমী দৃশ্য। এক কর্মীকে হাতে ঝালমুড়ি নিয়ে আনন্দ করতে দেখা যায়। তাঁর কথায়, নরেন্দ্র মোদি বাংলায় এসে ঝালমুড়ি খেয়েছিলেন, তাই সেই স্মৃতিকে সামনে রেখেই তিনি এইভাবে উদযাপন করছেন। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ছড়িয়েছে।
যদিও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা বাকি, তবুও গেরুয়া শিবিরের এই আত্মবিশ্বাসী উদযাপন রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়াচ্ছে। এখন দেখার, এই আগাম উল্লাস শেষ পর্যন্ত কতটা বাস্তব ফলাফলের প্রতিফলন হয়।





