আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন বিজেপি রাজ্যসভার সংসদ হর্ষবর্ধন

Published on: March 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ মার্চ : মদনমোহন মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন সৃংলা। গতকাল কোচবিহারে অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন যাত্রা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন সৃংলা।

পরিবর্তন যাত্রার পর সোমবার কোচবিহারে আবারও দেখা যায় হর্ষবর্ধন সৃংলাকে। এদিন তিনি কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির-এ পুজো দেন। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি কোচবিহার রাজবাড়ীতেও যাওয়ার কথা জানান। এরপর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। কোচবিহারে এটাই তাঁর প্রথম সফর এবং প্রথমবার এসেই তিনি মদনমোহন মন্দিরে পুজো দিলেন।

পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ছিটমহল প্রসঙ্গে বলেন, যখন ছিটমহল বিনিময় হয়েছিল তখন তিনি ভারত-বাংলাদেশ যৌথ বাউন্ডারি কমিশনে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। সে সময় জমির বড়সড় পরিবর্তন না হলেও মানুষের নাম স্থানান্তরিত হয়েছিল বলে তিনি জানান। বিষয়টি আবারও দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ধর্না প্রসঙ্গে তিনি বলেন, ধর্না বা আন্দোলন করা প্রত্যেক মানুষেরই গণতান্ত্রিক অধিকার।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment