আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাছ-ভাত নিয়ে বিভ্রান্তি দূর করতে মাথাভাঙ্গায় বিজেপির বিশেষ আয়োজন

Published on: May 13, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ১৩ মেঃ মাথাভাঙ্গার ১২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার রাতে মাছ-ভাত খাওয়ার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল বিজেপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে বলে তৃণমূল কংগ্রেস যে প্রচার চালিয়েছিল, তার প্রতিবাদ জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বহু সাধারণ মানুষ।

বিজেপির বুথ সভাপতি পার্থ সরকার বলেন, ভোটের আগে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে তৃণমূল মিথ্যা প্রচার চালিয়েছিল। তিনি দাবি করেন, মাছ-ভাত বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই বিজেপি কখনও মাছ-ভাত বন্ধ করার কথা ভাবতেই পারে না।

এদিনের অনুষ্ঠানে মাছ-ভাতের পাশাপাশি মাংসেরও ব্যবস্থা করা হয়েছিল বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চাও তুঙ্গে ওঠে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment