আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি, সকাল থেকে রাত এলাকা চষে জোরদার প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিতের

Published on: March 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ মার্চ : বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়নি।অন্যদিকে কোচবিহার দক্ষিণে তৃণমূলের প্রচার তুঙ্গে উঠেছে। রোজ সকাল থেকে রাত  জনসংযোগে কাটছে অভিজিৎ দে ভৌমিকের। তিনি কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী।আজ প্রতিদিনের ন্যায় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের শহর অঞ্চলে হয় তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি।

সোমবার সকাল থেকে কোচবিহার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রাতভ্রমণে বেরিয়ে জনসংযোগ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।তাদের পাশে থাকার বার্তা দেন।প্রার্থী জানান, মানুষের সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করবেন।মানুষের ওপর তাদের ভরসা আছে।

কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষণা না করায় রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে।এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং মানুষের কাছে পৌঁছাতে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছে।প্রার্থীর এই সক্রিয় জনসংযোগ কর্মসূচি এলাকায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment