আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কাওয়াখালিতে ভূমিহারা কৃষকদের পাশে বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী, সমাধানের আশ্বাসে নতুন আশার সঞ্চার

Published on: March 20, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২০ মার্চঃ শুক্রবার শিলিগুড়ির কাওয়াখালি এলাকার পোড়াঝাড়ে ভূমিহারা কৃষকদের সঙ্গে দেখা করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী। দীর্ঘ ২২ বছরের জমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। তাঁর এই প্রতিশ্রুতিতে কিছুটা স্বস্তি পেলেও এখনও অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ভোটের আগে নানা প্রতিশ্রুতি মিললেও, পরে আর তার বাস্তবায়ন হয় না। তাঁদের কথায়, “ভোট আসে, ভোট যায়, নেতা-মন্ত্রী বদলে যায়—কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় না।”

বর্তমানে প্রায় ৫১ দিন ধরে ভূমিহারা কৃষকরা সরকারি জমিতে অস্থায়ীভাবে বসবাস করছেন। ঝড়-বৃষ্টিতে তাঁদের অস্থায়ী ঘরবাড়ি ভেঙে পড়েছে। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।

এই পরিস্থিতিতে কৃষকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আসন্ন নির্বাচনে তাঁরা ভোট বয়কট করবেন। তাঁদের দাবি, আর প্রতিশ্রুতি নয়—বাস্তব পদক্ষেপ দরকার।

এদিকে শিখা চ্যাটার্জী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

দীর্ঘদিনের সমস্যার মাঝে নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। এখন দেখার, এই আশ্বাস বাস্তবায়িত হয় কি না এবং আদৌ তাঁদের জীবনে স্থায়ী পরিবর্তন আসে কি না।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment