শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ ভোটের আবহে শিলিগুড়ির ৪৬ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ডাবরাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী। শান্তিনগর প্রাইমারি স্কুলে অবস্থিত ওই বুথে গিয়ে তিনি ভোট দেন।
বুধবার সকালেই বুথে পৌঁছে শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান বলেও জানা গিয়েছে।
এদিন সকাল থেকেই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো।
ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলছে বলে প্রশাসনের দাবি। পাশাপাশি বুথে ভোটারদের উপস্থিতিও যথেষ্ট ছিল। সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশেই শিলিগুড়িতে ভোটগ্রহণ চলছে।





