আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেখলিগঞ্জে তৃণমূলকে পিছনে ফেলে ২৯,৫৮৪ ভোটে জয়ী বিজেপি প্রার্থী দধিরাম বর্মণ

Published on: May 4, 2026
---Advertisement---

কোচবিহার, ৪মেঃ কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উল্লেখযোগ্য জয় পেল বিজেপি। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দধিরাম বর্মণ মোট ১,১৯,১০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৮৯,৫২৫ ভোট। ফলে প্রায় ২৯,৫৮৪ ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন দধিরাম বর্মণ।

এই কেন্দ্রে অন্যান্য দলগুলির মধ্যে ফরওয়ার্ড ব্লক প্রার্থী কমল কুমার রায় পেয়েছেন ১,৩৯২ ভোট। এসইসিআই প্রার্থী পেয়েছেন ১,২৮৮ ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৯৭৯ ভোট। এছাড়াও তিনজন নির্দল প্রার্থী মিলিয়ে মোট ১,৬০৫ ভোট পেয়েছেন।

ফলাফল স্পষ্ট করে দিচ্ছে, মেখলিগঞ্জে বিজেপির সংগঠন এবং জনসমর্থন যথেষ্ট শক্তিশালী ছিল। শুরু থেকেই এই কেন্দ্রে গেরুয়া শিবির এগিয়ে ছিল এবং শেষ পর্যন্ত সেই ধারাই বজায় থাকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল উত্তরবঙ্গে বিজেপির প্রভাব আরও সুদৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসকে এই কেন্দ্রে বড় ব্যবধানে হার মানতে হওয়ায় তাদের সংগঠন নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment