আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অনলাইনে মিলবে জন্মের শংসাপত্র,আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নয়

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট একজন নাগরিকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। পরিচয় প্রমাণ, স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি থেকে শুরু করে সরকারি-বেসরকারি নানা কাজে এই নথির প্রয়োজন পড়ে। এতদিন জন্মের শংসাপত্র পেতে হলে স্থানীয় পুরসভা, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা গ্রাম পঞ্চায়েতে বারবার যেতে হতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন করা, কাগজপত্র যাচাই সব মিলিয়ে প্রক্রিয়াটি ছিল সময়সাপেক্ষ। তবে এবার সেই ভোগান্তির অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।

এবার থেকে বাড়িতে বসেই অনলাইনে জন্মের শংসাপত্রের জন্য আবেদন করা যাবে। কেন্দ্রীয় সরকারের জন্ম-মৃত্যু নিবন্ধন পোর্টাল dc.crsorgi.gov.in/crs/-এর মাধ্যমে খুব সহজেই এই পরিষেবা পাওয়া যাচ্ছে। মাত্র কয়েকটি প্রয়োজনীয় নথি থাকলেই অনলাইনে আবেদন সম্পূর্ণ করা সম্ভব।

আবেদনের জন্য প্রয়োজন হবে মা ও বাবার আধার কার্ড, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট, জন্ম সময়ের হাসপাতালের রিপোর্ট, ঠিকানার প্রমাণপত্র এবং আবেদনকারীর সক্রিয় মোবাইল নম্বর ও ই-মেল আইডি। আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হলে তাঁর আধার কার্ডও দিতে হবে।

আবেদন করতে প্রথমে নির্দিষ্ট রাজ্য সরকারের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় পোর্টালে গিয়ে সাইন আপ করতে হবে। মোবাইল নম্বর ও ই-মেল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। সব তথ্য সঠিকভাবে পূরণ করে ক্যাপচা দিয়ে ফর্ম সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

উল্লেখ্য, শিশুর জন্মের ২১ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে কোনও বিলম্ব ফি দিতে হয় না। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে বয়স অনুযায়ী ১০ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত বিলম্ব ফি অনলাইনে জমা দিতে হতে পারে। আবেদন যাচাই সম্পন্ন হলে কয়েক দিনের মধ্যেই অনলাইনে জন্মের শংসাপত্র ডাউনলোড করা যাবে। এই উদ্যোগে সাধারণ মানুষের সময় ও পরিশ্রম দুটোই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment