আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নির্বাচনের আগে বড় সাফল্য, বিহার সীমান্তে অস্ত্রসহ গ্রে*ফ*তা*র ৫

Published on: March 25, 2026
---Advertisement---

মালদা, ২৫ মার্চঃ নির্বাচনের প্রাক মুহূর্তে নিরাপত্তা জোরদার করতে গিয়ে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। বিহার থেকে পশ্চিমবঙ্গে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা ভেস্তে দিয়ে পাঁচ অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার নলকুঠিয়া এলাকায়, যা বিহার সীমান্তের খুব কাছেই অবস্থিত।

জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। বিশেষ করে ভারত-বাংলাদেশ এবং বিহার সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। তারই অংশ হিসেবে নলকুঠিয়া এলাকায় চলছিল নিয়মিত নাকা চেকিং। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় পাঁচজনকে। তাদের আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল, দুটি ওয়ান শটার এবং চার রাউন্ড কার্তুজ। এরপরই তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম অমিত কুমার সাহা, গণেশ মহালদার, সুখদেব সাহা, মোঃ রিয়াজুল এবং মোহাম্মদ আমান। প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার জেলায়।

এ প্রসঙ্গে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানান, বিহার থেকে অস্ত্রগুলি এনে এ রাজ্যে বিক্রির পরিকল্পনা ছিল ধৃতদের। পুলিশের তৎপরতায় সেই চক্রান্ত ভেস্তে গেছে। ইতিমধ্যেই ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

নির্বাচনের আগে এই ধরনের অভিযানে সাফল্য মিলায় প্রশাসনের প্রস্তুতি এবং সতর্কতারই প্রমাণ মিলছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment