আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এস আই আর বিতর্কে মোদির রাজ্যেই বড় ধাক্কা, বাংলার চেয়ে বেশি ভোটার বাদ গুজরাটে

Published on: December 19, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ডিসেম্বর:ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক তরজা যখন বাংলাকে কেন্দ্র করে তুঙ্গে, ঠিক তখনই সামনে এল এমন পরিসংখ্যান, যা নতুন করে অস্বস্তিতে ফেলেছে শাসক দল বিজেপিকে। পশ্চিমবঙ্গের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটেই ভোটার তালিকা থেকে বাদ পড়ছে আরও বেশি নাম। একই সঙ্গে মধ্যপ্রদেশেও বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার তথ্য সামনে আসায় এস আই আর নিয়ে বিজেপির আক্রমণাত্মক অবস্থান নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষে গত মঙ্গলবার, ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। অনুপস্থিত হিসাবে চিহ্নিত হয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন এবং নিখোঁজ ভোটার ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। পাশাপাশি, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৮ হাজার এবং তথাকথিত ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ বলে উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়। এই তথ্য সামনে আসতেই বিজেপি বাংলার নির্বাচনী প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।

কিন্তু পরিসংখ্যান বলছে, সমস্যার মাত্রা বাংলার চেয়েও বেশি গুজরাটে। গুজরাটে মোট ভোটারের প্রায় ৮৫.৫ শতাংশ তাদের ফর্ম জমা দিলেও, বাকি প্রায় ৭৩.৭ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ ৫১.৮৬ লক্ষ ভোটারকে ‘স্থানান্তরিত’ বা ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট ভোটারের প্রায় ১০.২০ শতাংশ। মৃত হিসাবে নথিভুক্ত হয়েছেন ১৮.০৭ লক্ষ ভোটার, যা শতাংশের হিসেবে ৩.৫৫। এছাড়াও, প্রায় ৩.৮১ লক্ষ ভোটারের নাম একাধিক জায়গায় থাকায় ডুপ্লিকেট হিসেবে ধরা হয়েছে।মধ্যপ্রদেশেও চিত্র কম উদ্বেগজনক নয়।

সেখানে এস আই আর প্রক্রিয়ার প্রথম ধাপ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে এবং আগামী মঙ্গলবার প্রাথমিক খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪২ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় মৃত ভোটার প্রায় ৮.৪ লক্ষ, নকল নাম প্রায় ২.৫ লক্ষ, অনুপস্থিত ভোটার ৮.৪ লক্ষ এবং পাকাপাকিভাবে ঠিকানা বদল করা ভোটারের সংখ্যা ২২.৫ লক্ষেরও বেশি। ২৭ অক্টোবর ২০২৫ অনুযায়ী, মধ্যপ্রদেশে মোট ভোটার ছিলেন ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩ জন।সব মিলিয়ে, এস আই আর নিয়ে বাংলাকে কাঠগড়ায় দাঁড় করানোর যে চেষ্টা বিজেপি চালাচ্ছে, সেই একই প্রক্রিয়ায় তাদের নিজেদের শাসিত রাজ্যগুলিতেই আরও বেশি সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক চাপ যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment