মাথাভাঙ্গা,৪ মেঃ মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে ভোটগণনার প্রথম রাউন্ডের ফলাফল সামনে আসতেই স্পষ্ট লিড পেয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী নিসিথ প্রামানিক, পেয়েছেন ৭,০৭৪টি ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীর ঝুলিতে এসেছে ৩,৬৩০টি ভোট। ফলে প্রথম রাউন্ড শেষে বিজেপি ৩,৪৪৪ ভোটে এগিয়ে রয়েছে।
গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগণনা প্রক্রিয়া। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কাউন্টিং এজেন্টরা উপস্থিত থেকে প্রতিটি রাউন্ডের ফলাফলের উপর নজর রাখছেন।
প্রাথমিক ফলাফলে বিজেপির এই বড় লিড দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়েছে। তবে এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে। এখন সকলের নজর পরবর্তী রাউন্ডের দিকে, যেখানে নির্বাচনের চিত্র আরও স্পষ্ট হবে।





