আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে সিকিমের বিদেশি মদ পাচার চক্রে বড়সড় সাফল্য ভক্তিনগর থানার পুলিশের

Published on: December 15, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ডিসেম্বরঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং ফের একবার উল্লেখযোগ্য সাফল্য পেল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সিকিমের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই পাচারচক্রে জড়িত তিনজন মদ কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিকিম থেকে বিদেশি মদ এনে তা বেআইনিভাবে বিহারে পাচার করার একটি ছক তৈরি করা হয়েছিল। সেই পরিকল্পনাই বানচাল করে দেয় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। শিলিগুড়ির চম্পাশারী সংলগ্ন সমরনগর বউবাজার এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই বেআইনি কারবার চলছিল। বাইরের রাজ্য থেকে এসে অভিযুক্তরা এখানেই মদ মজুত করত এবং সুযোগ বুঝে তা বিহারে পাঠানোর প্রস্তুতি নিত।

গোপন সূত্রে এই তথ্য মিলতেই ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং দ্রুত অভিযান চালায়। নির্দিষ্ট ওই ভাড়া বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান। ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতদের নাম ওম প্রকাশ শা, অনুপ শা এবং শচীন কুমার। তিনজনই বিহারের জালালপুর ও সারণ জেলার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানায়, অভিযুক্তরা বিহার থেকে শিলিগুড়িতে এসে বাড়ি ভাড়া নিয়ে এই পাচারচক্র চালাচ্ছিল।

আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ এখন তদন্ত করে দেখছে, এই বিদেশি মদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, পাচারের সঙ্গে আর কারা জড়িত এবং এর পিছনে কোনো বড় চক্র কাজ করছে কি না। পুরো ঘটনার তদন্তে নেমেছে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment