আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বসন্ত উৎসবের আগে রঙে রঙিন ভবানীগঞ্জ বাজার, জমজমাট কেনাকাটা

Published on: March 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ মার্চঃ রাত পোহালেই আবির খেলা। বসন্ত উৎসবকে সামনে রেখে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার এখন রীতিমতো রঙের উৎসবে মেতে উঠেছে। বাজারের প্রতিটি দোকান সেজে উঠেছে লাল, হলুদ, সবুজ, গোলাপি নানা রঙের আবিরে। উৎসবের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে গোটা এলাকা।

বিভিন্ন ধরনের আবির, হারবাল রং, ঝকঝকে গুলাল, পিচকারি, রঙিন মুখোশ ও অন্যান্য সামগ্রীতে ভরে উঠেছে দোকানপাট। ছোটদের জন্য কার্টুন আকৃতির পিচকারি, বড়দের জন্য বিশেষ রং সবই পাওয়া যাচ্ছে এক ছাদের তলায়। বাজারে সকাল থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে এসে পছন্দমতো রং বেছে নিচ্ছেন অনেকে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গত কয়েক বছর তুলনায় এবার বিক্রি ভালো হওয়ার আশা করছেন তাঁরা। একজন ব্যবসায়ীর কথায়, “বসন্ত উৎসব মানেই রঙের উৎসব। এবছর ক্রেতাদের সাড়া ভালো। বিশেষ করে হারবাল আবিরের চাহিদা বেশি।” অনেকেই এখন কেমিক্যালবিহীন রং কিনতে আগ্রহী হচ্ছেন বলে জানান তাঁরা।

উৎসবের আগের দিন হওয়ায় বাজারে কেনাকাটার ব্যস্ততা বেড়েছে। দুপুর গড়াতেই ভিড় আরও বাড়ছে। রঙের প্যাকেটের পাশাপাশি মিষ্টি ও নানান খাদ্যসামগ্রীর দোকানেও ক্রেতাদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে।

সব মিলিয়ে বসন্ত উৎসবকে ঘিরে আবিরের রঙে রঙিন হয়ে উঠেছে ভবানীগঞ্জ বাজার। উৎসবের আমেজে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই। আগামীকালের আবির খেলাকে ঘিরে কোচবিহার শহরে এখন শুধুই রঙের উচ্ছ্বাস।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment