আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বঙ্গ বিজেপির নজরে জেন জি, মোর্চা-কমিটিতে তরুণ মুখে জোর দিল্লির

Published on: October 5, 2026
---Advertisement---

 

কলকাতা, ৫ অক্টোবরঃ ভোটের অঙ্কে শুধু অভিজ্ঞ মুখ নয়, এবার নজর নতুন প্রজন্মে। বঙ্গ বিজেপির সংগঠনে ‘জেন জি’কে আরও বেশি করে টানার উদ্যোগ শুরু হয়েছে। যুব ও মহিলা মোর্চা থেকে শুরু করে দলের বিভিন্ন সাংগঠনিক কমিটিতে তরুণ-তরুণীদের গুরুত্ব দেওয়ার নির্দেশ এসেছে দিল্লি থেকে। নতুন প্রজন্মের সঙ্গে দলের যোগাযোগ আরও নিবিড় করতেই এই কৌশল বলে বিজেপি সূত্রের খবর।

সম্প্রতি রাজ্যের সাত জেলায় বিজেপির জেলা সভাপতি বদল হয়েছে। ওই জেলাগুলিতে নতুন করে সাংগঠনিক কমিটি গড়ার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি তৈরি হবে যুব ও মহিলা মোর্চার পূর্ণাঙ্গ কমিটিও। স্বাভাবিক ভাবেই যুব মোর্চায় তরুণদের প্রাধান্য থাকবে। মহিলা মোর্চার বিভিন্ন স্তরের কমিটিতেও তুলনামূলক ভাবে তরুণ মুখকে সামনে আনার পরিকল্পনা রয়েছে।

বিজেপির এই উদ্যোগের নেপথ্যে জেন জি-র সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে খবর। নিট প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে বিভিন্ন জাতীয় ইস্যুতে তরুণদের আন্দোলন নজর কেড়েছে। সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতেও তরুণ প্রজন্মের উপস্থিতি বেড়েছে। সেই অংশকেই এ বার নিজেদের সাংগঠনিক পরিসরে আরও সক্রিয় করতে চাইছে গেরুয়া শিবির।

এ দিকে যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে নতুন ভাবে সাজানোর লক্ষ্য নিয়েছেন আমতার বিধায়ক অমিত সামন্ত। তাঁর পরিকল্পনা, প্রতি বুথে অন্তত ১০০ জন করে ‘রাষ্ট্রবাদী যুব কার্যকর্তা’ তৈরি করা। এই কর্মীরা মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মসূচি ও উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করবেন।

শুধু প্রচার নয়, দলের আদর্শ ও ‘রাষ্ট্রবাদী চেতনা’ সম্পর্কে তরুণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তাঁদের বই দেওয়া, বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া এবং প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। বিজেপির বক্তব্য, তরুণদের মধ্যে জনসেবার মানসিকতা তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

তবে যুব মোর্চার নজরে শুধু সংগঠন বিস্তার নয়, কর্মসংস্থানও। অমিতের দাবি, রাজ্যে শিল্পায়ন ও নিয়োগের যে উদ্যোগ চলছে, তার সুফল যাতে যুবসমাজের কাছে পৌঁছয়, তা নিয়েও কাজ করবে যুব মোর্চা। চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তরুণদের অবহিত করার পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উপরও জোর দেওয়া হবে। অর্থাৎ, সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের মন জয় দুই লক্ষ্যেই এ বার বঙ্গ বিজেপির ‘জেন জি’ অভিযান।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment