আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগেই মন্দিরে মন্দিরে পুজো, জনসংযোগে ঝাঁপালেন গৌতম দেব

Published on: March 2, 2026
---Advertisement---

শিলিগুড়ি,২ মার্চঃ ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে শিলিগুড়িতে। সোমবার সকালে শিলিগুড়ির মেয়র তথা সম্ভাব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব শহরের একাধিক মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচির সূচনা করলেন। এদিন তিনি শিলিগুড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির এবং আনন্দময়ী কালী মন্দির-এ গিয়ে পুজো দেন ও আশীর্বাদ নেন।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে। শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়েছে দেওয়াল লিখন। পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ কর্মসূচিতেও গতি এসেছে। সেই তালিকায় এবার সামনে এলেন গৌতম দেব।
উল্লেখ্য, এর আগেই তিনি ঘোষণা করেছিলেন যে ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ওই কেন্দ্রে ক্রীড়াবিদ স্বপ্না বর্মনের সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, দলীয় সমীকরণে বড় রদবদল হতে পারে।

অন্যদিকে, শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে দল চাইলে তিনি প্রার্থী হতে প্রস্তুত এমনটাই জানিয়েছেন মেয়র। ফলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, এবার শিলিগুড়ি কেন্দ্রেই লড়াই করতে পারেন তিনি। সেই কারণেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই জনসংযোগে জোর দিচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এদিন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তিনি। শহরের উন্নয়নমূলক কাজ, পুরসভার প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সব মিলিয়ে ভোটের আগে শিলিগুড়ির রাজনৈতিক পরিবেশ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment