আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তরবঙ্গ জুড়ে বাউল গানেই প্রচার, “নিজের ভোট নিজে দিন”- আহ্বান বাউল শিল্পী ড. স্বপন দত্তের

Published on: April 14, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ নির্বাচনের উত্তাপে যখন রাজ্য রাজনীতি উত্তাল, তখন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামনে এলেন বাউল শিল্পী ড. স্বপন দত্ত। হিংসা ও ভয়মুক্ত নির্বাচনের বার্তা ছড়িয়ে দিতে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং বাউল গানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোট সচেতনতা গড়ে তুলছেন।

শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই সমস্ত জায়গায় ইতিমধ্যেই তাঁর একাধিক অনুষ্ঠান হয়েছে। প্রতিটি আসরেই তিনি গান গেয়ে একটাই বার্তা দিচ্ছেন “নিজের ভোট নিজে দিন, কোনো প্রলোভন বা ভয়ে পিছু হটবেন না।” তাঁর গানের সুরে ফুটে উঠছে গণতন্ত্রের প্রতি আস্থা ও নাগরিক দায়িত্ববোধের গুরুত্ব।
ড. স্বপন দত্তর এই উদ্যোগ নতুন নয়। এর আগেও পঞ্চায়েত, পৌরসভা এবং লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে মানুষকে সচেতন করেছেন তিনি। তাঁর দাবি, সেই সময় তাঁর এই প্রচেষ্টার ফলে অনেক জায়গায় শান্তিপূর্ণ ভোটগ্রহণে ইতিবাচক প্রভাব পড়েছিল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও একইভাবে মাঠে নেমেছেন তিনি। তাঁর বক্তব্য, ধর্ম, জাতি বা দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সকলকে গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে হবে। তিনি বলেন, “দুর্গাপূজা বা ঈদের মতোই ভোটও আমাদের বড় উৎসব। এখানে কোনো হিংসা নয়, চাই শান্তি।”

পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়ের বাসিন্দা এই শিল্পীর উদ্যোগ সম্পূর্ণ নিঃস্বার্থ। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি বিভিন্ন জেলায় ঘুরে মানুষকে সচেতন করছেন। তাঁর এই ব্যতিক্রমী প্রয়াস ইতিমধ্যেই উত্তরবঙ্গের নানা মহলে প্রশংসা কুড়িয়েছে।

রাজনৈতিক উত্তেজনার আবহে ড. স্বপন দত্তর এই উদ্যোগ এক অন্যরকম বার্তা দিচ্ছে গণতন্ত্রের উৎসব হোক শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং ভয়মুক্ত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment