আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উদ্বোধনের প্রহর গুনছে বর্ধমান রোড ফ্লাইওভার, নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার

Published on: July 26, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান আর সময়ের অপেক্ষা। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাবনাকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখল প্রশাসন। রবিবার শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা, যান নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক প্রস্তুতির খুঁটিনাটি পর্যালোচনা করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।

পুলিশ কমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) পূর্ণিমা শেরপা, এসিপি সুবীর দত্ত, এসিপি রবিন থাপা, শিলিগুড়ি থানার আইসি-সহ পুলিশের একাধিক পদস্থ আধিকারিক। সম্ভাব্য উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিআইপি নিরাপত্তা, যান চলাচলের রূপরেখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসন সূত্রের খবর, উদ্বোধনের আগে ফ্লাইওভারে ট্রাফিক পুলিশের ট্রায়াল রান ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের দিন যাতে কোনও রকম যানজট বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য বিকল্প ট্রাফিক পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হবে।

মহাত্মা গান্ধী চক থেকে বর্ধমান রোড পর্যন্ত নির্মিত এই ফ্লাইওভার চালু হলে শহরের অন্যতম ব্যস্ত করিডরে যানজট অনেকটাই কমবে বলে মনে করছে প্রশাসন। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ ব্যবহার করে। ফলে ফ্লাইওভার চালু হলে যাতায়াত আরও দ্রুত ও স্বস্তিদায়ক হবে বলেই আশা।

বহু প্রতীক্ষিত এই প্রকল্প ঘিরে ইতিমধ্যেই উৎসাহ তুঙ্গে শিলিগুড়িবাসীর। দীর্ঘদিনের অপেক্ষার পর শহরবাসী নতুন ফ্লাইওভার ব্যবহারের সুযোগ পেতে চলেছেন। এখন সকলের নজর সোমবারের সম্ভাব্য উদ্বোধনের দিকে, যখন আনুষ্ঠানিকভাবে খুলে যেতে পারে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থার নতুন দিগন্ত।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment