আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চোলাই মদের বিরুদ্ধে বানারহাট থানার পুলিশের অভিযান, নষ্ট করা সুরা তৈরির সরঞ্জাম

Published on: March 11, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১১ মার্চ : চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালাল বানারহাট  পুলিশ। নষ্ট করা হলো একাধিক মদ তৈরির সরঞ্জাম। বুধবার সকালে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার উদ্যোগে হলদিবাড়ি চা বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

বানারহাট থানার পুলিশ ও আবগারি দপ্তরের যৌথ অভিযানে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।এছাড়াও হলদিবাড়ি এলাকার বিভিন্ন চা শ্রমিক মহল্লায় ঘুরে গ্রামবাসীদের চোলাই মদ তৈরি না করার জন্য সচেতন করা হয়। যদিও এদিনের অভিযানে কাউকে আটক করা যায়নি বলে বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে।

এ বিষয়ে বানারহাট থানার আইসি সুরজ থাপা জানান, বেআইনি মদের বিরুদ্ধে বানারহাট থানার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হবে।তবে এদিনের অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment