আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তরবঙ্গে জিএসটি ট্রাইব্যুনালের আশ্বাস,প্রাক-বাজেট বৈঠকে বড় ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

Published on: June 11, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১১ জুনঃ রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনকে সামনে রেখে উত্তরবঙ্গ সফরে এসে ব্যবসায়ী মহলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত প্রাক-বাজেট বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এবারই প্রথম সাধারণ মানুষের মতামত এবং চাহিদার ভিত্তিতে বাজেট তৈরি করা হচ্ছে। ব্যবসায়ী মহলের বক্তব্য শোনার পর তাঁদের সমস্যার সমাধানে সরকার গুরুত্ব দেবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জিএসটি সংক্রান্ত সমস্যা। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের জিএসটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কলকাতায় যেতে হতো। এই সমস্যার সমাধানে উত্তরবঙ্গে একটি জিএসটি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব আসন্ন বাজেটে রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এতে ব্যবসায়ীদের সময় ও খরচ দুটোই কমবে বলে মনে করা হচ্ছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। ব্যবসায়ীরা চা শিল্পের সংকট, শ্রমিক সমস্যা এবং বাজার সম্প্রসারণের বিষয়ও অর্থমন্ত্রীর সামনে তুলে ধরেন।

চা বাগান শিল্পের সমস্যা নিয়ে স্বপন দাশগুপ্ত জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মালদহের বিখ্যাত আম শিল্প ও বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাজেটে বিশেষ পরিকল্পনা থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

অর্থমন্ত্রীর বক্তব্য, এটি একটি অন্তর্বর্তীকালীন আট মাসের বাজেট হলেও উত্তরবঙ্গের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এখন নজর আগামী ২২ জুনের বাজেটের দিকে, যেখানে উত্তরবঙ্গের জন্য কী কী নতুন প্রকল্প ও ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক ও ব্যবসায়িক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment