আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শীতলকুচিতে বিজেপির “মাছে ভাতে বাঙালি” উৎসবে মিলিত প্রায় ১৫০০ মানুষ

Published on: May 17, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৭মেঃ শীতলকুচি বিধানসভার সতীপুকুর ২৪৩ নম্বর বুথে রবিবার অনুষ্ঠিত হলো বিজেপির বিশেষ মাছ-ভাতের আয়োজন। “মাছে ভাতে বাঙালি” এই বার্তাকে সামনে রেখে বুথ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০০ মানুষ অংশগ্রহণ করেন। বুথ সভাপতি হরিহর বর্মন এবং প্রাক্তন মন্ডল সহ-সভাপতি গোপাল বর্মন জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের সম্ভাব্য জয়ের আনন্দ ভাগ করে নিতে এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচির বিধায়ক সাবিত্রী বর্মন, মন্ডল সভাপতি পুলিন বর্মন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিজেপি নেতারা। বিজেপি নেতারা দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল বিজেপি মাছ-ভাতের সংস্কৃতি বন্ধ করবে, সেই অভিযোগের জবাব দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজনৈতিক আবহের মধ্যেই এই উৎসব এলাকায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছে। বুথ ও মন্ডলের কর্মী ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উৎসবকে সাফল্যমণ্ডিত করেছেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment