আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মালদার অরিত্র সাহা উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম, জেলায় প্রথম

Published on: May 14, 2026
---Advertisement---

মালদা, ১৪ মেঃ বৃহস্পতিবার প্রকাশিত উচ্চ মাধ্যমিক ফলাফলে রাজ্যের প্রথম দশের ৬৪ জনের মেধা তালিকায় মালদা থেকে দুইজন শিক্ষার্থী স্থান পেয়েছেন। তাদের মধ্যে অরিত্র সাহা বিশেষভাবে নজর কেড়েছেন। অরিত্রের বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়া এলাকায়। তিনি মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র এবং এবছর এখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।

ফলাফলে অরিত্র ৪৮৯ নম্বর (৯৭.৮০%) নিয়ে রাজ্যে সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছেন। একই সঙ্গে তিনি মালদা জেলায় প্রথম স্থান লাভ করেন। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও বিদ্যালয়ে আনন্দের ছায়া নেমে আসে।

বিদ্যালয় প্রশাসন অরিত্রকে অভিনন্দন জানিয়েছে এবং তার অধ্যবসায় ও মেধাকে স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছে। অরিত্রের উজ্জ্বল ফলাফল মালদার শিক্ষা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment