আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেষ থেকে মীন: ২ মার্চ ২০২৬আজ লাকি কারা?”“কাজের চাপে অবসাদ! আজকের দিন মেষ রাশির কেমন যাবে?”

Published on: March 2, 2026
---Advertisement---

খবরিয়া ডেস্ক, ২ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ অতিরিক্ত আশার জন্য বিবাদ বাধতে পারে। অফিসে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিন ধরে করা ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসার দিকে বাধার জন্য মাথা গরম থাকবে।

বৃষ রাশিঃ সম্পত্তি ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল হবে।মামলায় জড়িয়ে পড়তে পারেন। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত আসবে। ধর্ম ব্যাপারে খরচ হতে পারে। ব্যবসার দিকে একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভ্রাতৃবিরোধ বাড়তে পারে।

মিথুন রাশিঃ কোনও বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে। সারা দিন ব্যবসা ভাল চলা সত্ত্বেও চিন্তা থাকবে।কারও জিনিসের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময় এসেছে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অর্থ উপার্জনের ভাগ্য ভাল হবে না। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। প্রিয়জনের উপর ঘৃণা বৃদ্ধি পাবে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে ভাল চাপ থাকবে।

কর্কট রাশিঃ সকালের দিকে কোনও অশান্তির জন্য মন ভাল থাকবে না। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন।দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য অর্থব্যয়। সারা দিন প্রচুর খাটনি হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। কর্মস্থানে নিন্দা বৃদ্ধি পাবে। কোনও বিবাদে জড়িয়ে পড়ার জন্য ক্ষতি হতে পারে। গবেষণার দিকে ভাল ফলের আশা করতে পারেন।

সিংহ রাশিঃ বাড়িতে ভাল সংবাদ আসতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে।অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় কষ্ট পাবেন। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল পাবেন। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে। বাবার সম্পত্তি লাভ হতে পারে। স্বামীর সঙ্গে বিবাদের জন্য চিন্তা বাড়বে। অপরের শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে।

কন্যা রাশিঃ অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন।কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার আশঙ্কা। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হতে পারে। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে। বাড়তি ব্যবসার দিকে একটু চিন্তা বাড়তে পারে।

তুলা রাশিঃ উদ্বেগের জন্য কাজ হাতছাড়া হতে পারে। প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে।পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। উচ্চশিক্ষার্থীদের সামনে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্যজীবন সুখেই কাটবে। বাড়তি কিছু পাওনার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভাল চাপ থাকবে।

বৃশ্চিক রাশিঃ অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। নিজের ভাল বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করতে পারবেন। যানবাহন বা জমি কিছু কেনার আগে ভাবনাচিন্তা করার প্রয়োজন রয়েছে।

ধনু রাশিঃ গানবাজনার দিকে সুনাম বাড়তে পারে। অতিরিক্ত লোভ জীবনে বিপদ ডেকে আনতে পারে।বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান করে আনন্দ পাবেন। তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

মকর রাশিঃ বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি বাড়তে পারে। অপরের নামে সমালোচনা করতে যাবেন না, সমস্যা সৃষ্টি হতে পারে।সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে। সারা দিন কাজে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে শান্তি মিলবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। বাতরোগে কষ্ট পাওয়ার আশঙ্কা।

কুম্ভ রাশিঃ ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে।বাড়ি তৈরির শুভ সময় আসছে। দাম্পত্যসুখ বজায় থাকবে। সন্তানের ভাগ্যের উপর নির্ভর করে কিছু অর্থ উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। খুব সতর্ক থাকুন চোরের ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে।প্রতিকূল পরিবেশে মানিয়ে নিন।

মীন রাশিঃ বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে।শরীরে একটু দুর্বলতা আসতে পারে। সামাজিক কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব ক্ষতি করবে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। নিজেদের লোক শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment