আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এক মাসের ব্যবধানে ফের গর্ভাবস্থায় মৃত্যু, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ক্ষোভ

Published on: February 25, 2026
---Advertisement---

মালদা, ২৫ ফেব্রুয়ারিঃ মালদহের চাঁচল এলাকায় ফের এক গর্ভবতী মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনাটি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল-এর প্রসূতি বিভাগে। মৃতার নাম সালমা সুলতানা (২৭)। তাঁর বাড়ি রতুয়া ১ ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের মালোপাড়া এলাকায়। এবারই প্রথমবার মা হতে চলেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে প্রসব যন্ত্রণা শুরু হলে সালমাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও স্বাভাবিক প্রসব না হওয়ায় উদ্বেগ বাড়তে থাকে পরিবারের সদস্যদের মধ্যে। অভিযোগ, বারবার চিকিৎসকদের সিজার করার অনুরোধ জানানো হলেও তা গুরুত্ব পায়নি। পরিবারের দাবি, সময়মতো অস্ত্রোপচার করা হলে এমন পরিণতি এড়ানো যেত।

বুধবার সকালে প্রসূতি বিভাগের সামনে মৃতার আত্মীয়রা বিক্ষোভ দেখান। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানা-র পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মৃতার বাবা আরশাদ আলি জানান, “আমরা একাধিকবার সিজারের কথা বলেছি। যদি চিকিৎসক গুরুত্ব দিতেন, তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত। আমরা এই ঘটনার বিচার চাই।” তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। চিকিৎসায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। এক মাসের ব্যবধানে একই ধরনের ঘটনায় এলাকায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment