আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহার দক্ষিণ কেন্দ্রে প্রার্থী ঘোষণা হতেই ক্ষোভ, বিজেপি কার্যকতাদের নামেই পোস্টারে বহিরাগত কে বাদ দেওয়ার দাবি তে চাঞ্চল্য

Published on: March 26, 2026
---Advertisement---

কোচবিহার, ২৬ মার্চ : গতকাল রাতে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হিসেবে বিজেপি রথীন বসুর নাম ঘোষণা করেছে।ওই প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়লো কোচবিহার শহরে। পোস্টারে উল্লেখ করা হয়েছে, যাকে খুশি তাকে দিন, বহিরাগত কে বাদ দিন। নিচে লেখা হয়েছে বিজেপির অবহেলিত কার্যকর্তারা।

গোটা ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। কোচবিহারে গত নির্বাচনে বিজেপি নিখিল রঞ্জন দে কে ওই আসনে প্রার্থী করেছিল। তিনি জিতেছিলেন। এবার সেই কেন্দ্রে প্রার্থী বদলে বিজেপি শিবিরে ক্ষোভের বহি প্রকাশ ওই পোস্টার বলে মনে করছেন অনেকে।

তাছাড়া দলের একাংশে অভিযোগ, প্রার্থী কোচবিহারে থাকেন না। তিনি বহিরাগত।সেজন্য প্রার্থী বদলের দাবি জানিয়ে ওই পোস্টার বলে মনে করা হচ্ছে। রথীন বাবু শিলিগুড়ির ভোটার বলে জানা গিয়েছে।তার জেরে বহিরাগত বলে তাকে উল্লেখ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment