আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে উত্তরবঙ্গে ফিরলেন আনন্দময় বর্মন, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের মধ্যে

Published on: June 4, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৪ জুনঃ রাজ্য সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে ফিরলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন। বৃহস্পতিবার সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। স্টেশন চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মীরা। হাতে দলীয় পতাকা, ফুলের তোড়া ও মালা নিয়ে তাঁরা নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানান।

ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই ‘ভারত মাতা কি জয়’ ও বিভিন্ন দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে তাঁকে বরণ করে নেন সমর্থকেরা। পরে একটি খোলা জিপে করে তাঁকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। জিপের সামনে ও পিছনে মোটরবাইক ও গাড়ির দীর্ঘ শোভাযাত্রা দেখা যায়। রাস্তার দু’ধারেও বহু মানুষ দাঁড়িয়ে নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন,“এতদিন বিধায়ক হিসেবে মানুষের জন্য কাজ করেছি। এবার সরকার ও দল আমাকে আরও বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার লক্ষ্য। মানুষের প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, “আজ যেভাবে কর্মী-সমর্থকরা আমাকে স্বাগত জানিয়েছেন, তাতে আমি অত্যন্ত আপ্লুত। মানুষের এই ভালোবাসা ও আস্থা ধরে রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাব।”

উত্তরবঙ্গের উন্নয়ন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান,নতুন সরকার এই অঞ্চলের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দাবি করেন,রাজ্যে তাদের জনসমর্থন ক্রমশ কমছে।

আনন্দময় বর্মনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি ঘিরে তাঁর অনুগামী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নে তাঁর নতুন ভূমিকার দিকে এখন নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment