আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি কোচবিহারের একটি সংগঠনের

Published on: December 22, 2025
---Advertisement---

কোচবিহার, ২২ ডিসেম্বর : নেশামুক্ত সমাজ গড়ার দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল একটি সংগঠন।আজ ডাবলুএডিএ – সংগঠন ওই স্মারকলিপি দেয়। নেশামুক্ত সমাজ গড়ে তোলার দাবিতে সোমবার দুপুর নাগাদ কোচবিহার জেলা শাসকের দপ্তরে জমায়েত করে ওই স্মারকলিপি জমা দেন ডাবলুএডিএ এর সদস্যরা। অবৈধ মাদক কারবার দ্রুত বন্ধ করার দাবি তুলে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানান সংগঠনের প্রতিনিধিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের নেশায় আজ বিপন্ন যুব সমাজ। নেশার কবলে পড়ে পড়াশোনা ও স্বাভাবিক জীবন থেকে ক্রমশ ছিটকে যাচ্ছে বহু তরুণ-তরুণী।এই পরিস্থিতি থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতেই ডাবলুএডিএ বিভিন্ন খেলাধুলা ও সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করছে।

তবে শুধু সচেতনতা নয়, প্রশাসনের সক্রিয় ভূমিকারও প্রয়োজন রয়েছে বলে দাবি সংগঠনের।যেসব এলাকায় নেশার দৌরাত্ম্য বেড়েছে, সেখানে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ মাদক কারবার বন্ধ করার দাবি জানান তারা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment