আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার মাঝেই উত্তপ্ত গড়িয়া, তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

Published on: May 16, 2026
---Advertisement---

কলকাত, ১৬ মে: আইনশৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থানের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। এরই মধ্যে শনিবার দুপুরে গড়িয়ার ভ্যালিপার্ক এলাকায় প্রকাশ্যে এক বিজেপি কর্মীর উপর ছুরি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনায় স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ও অভিযুক্ত দু’জনেই এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় আচমকাই অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীর উপর হামলা চালায়। ছুরির কোপে গুরুতর জখম হন ওই যুবক।

তাঁর হাতের চারটি আঙুল বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।রক্তাক্ত অবস্থায় আক্রান্ত যুবক মাটিতে লুটিয়ে পড়লে চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। দিনের বেলায় জনবহুল এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই হামলা, তার পিছনে ব্যক্তিগত নাকি রাজনৈতিক বিরোধ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।উল্লেখ্য, এদিনই ডায়মন্ড হারবার থেকে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “আগে শাসকের শাসন ছিল, এখন আইনের শাসন চলছে।” পাশাপাশি পুলিশ-প্রশাসনকে রাজনীতিমুক্ত করার কথাও ঘোষণা করেন তিনি। সেই আবহেই গড়িয়ার এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি, আল কায়দার নাম করে ইমেল পাঠানোর অভিযোগে গ্রেফতার যুবক

সুরেন্দ্রনাথ কলেজে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সজল ঘোষের

ফলতার সভা থেকে জাহাঙ্গির খানকে কড়া বার্তা, “অশান্তি বরদাস্ত করা হবে না” তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, প্রশাসনকে রাজনীতিমুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাটমানি, রাজনৈতিক হিংসা ও নারী নির্যাতনে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুলল অভিযোগ জানানোর চার স্তর

প্রথম জেলা সফরে ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু, প্রশাসনিক বৈঠকে আইনশৃঙ্খলায় জোর

Leave a Comment