আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সংসদ চত্বরে বিক্ষোভের মাঝেই ‘গদ্দার’ কটাক্ষ, রাহুল গান্ধী বনাম কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুতে তীব্র রাজনৈতিক তরজা

Published on: February 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ ফেব্রুয়ারিঃ সংসদ চত্বরে বিরোধীদের প্রতিবাদ চলাকালীন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুকে প্রকাশ্যে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কারও নাম না নিয়েই ‘গদ্দার’ শব্দ ব্যবহার করে মন্তব্য করায় মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক মহল। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ঘটনাটি ঘটে বুধবার সংসদের মকরদ্বারের সামনে। জানা গিয়েছে, আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে প্রতিবাদে সুর চড়ানোয় আগের দিন ৮ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। সেই সিদ্ধান্তের বিরোধিতায় অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের বাইরে বিক্ষোভে বসেন রাহুল গান্ধী-সহ বিরোধী দলের সাংসদরা। ঠিক সেই সময় প্রতিবাদস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বিট্টুকে আসতে দেখে রাহুল গান্ধী বলেন, “ওই দেখুন, একজন গদ্দার এদিকেই আসছেন। সবাই নজর রাখুন।” রাহুলের এই মন্তব্য শুনে উপস্থিত বিরোধী সাংসদদের মধ্যে হাসির রোল ওঠে। বিষয়টি চোখ এড়ায়নি বিট্টুরও। তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদস্থলে গিয়ে পালটা আক্রমণ শানান। রাহুল ও বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের শত্রু।”

ঘটনাকে ঘিরে নাটকীয়তা আরও বাড়ে যখন রাহুল গান্ধী বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। হাসিমুখে তিনি বলেন, “হ্যালো ব্রাদার। আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা করবেন না, এখানেই ফিরে আসতে হবে।” তবে রাহুলের হাত মেলানোর চেষ্টা প্রত্যাখ্যান করে কোনও মন্তব্য না করেই সেখান থেকে চলে যান বিট্টু।

এই পুরো ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা কেসি বেনুগোপালও। একদিকে সংসদের ভেতরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, অন্যদিকে বাইরে এমন প্রকাশ্য কথার লড়াই সব মিলিয়ে সংসদ চত্বরে দিনভর চরম রাজনৈতিক উত্তেজনার ছবি স্পষ্ট হয়ে উঠেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment