আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রচার সামগ্রী থেকে পরিবেশ ও পশু সুরক্ষা নজির গড়লেন অলোক ধারা

Published on: May 3, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৩ মেঃ ভোটগ্রহণ পর্ব শেষ হতেই শুরু হয়েছে ফলাফলের অপেক্ষা। এই আবহেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা আইনজীবী অলোক ধারা তুলে ধরলেন এক ব্যতিক্রমী উদ্যোগ। নির্বাচনী প্রচার শেষে শহরের বিভিন্ন প্রান্তে খুলতে শুরু করে দলীয় ব্যানার ও ফেস্টুন, যা সাধারণত বর্জ্যে পরিণত হয়ে পরিবেশ দূষণের কারণ হয়। এই পরিস্থিতিতে অলোক ধারা নিজেই উদ্যোগ নিয়ে প্রচারে ব্যবহৃত ব্যানার ও ফেস্টুন সংগ্রহ করে সেগুলি দান করেন ‘শিলিগুড়ি অ্যানিমেল হেল্পলাইন’-এর একটি ডগ শেল্টারে।

শুধু সামগ্রী দানেই থেমে থাকেননি তিনি। শেল্টার পরিদর্শনে গিয়ে উদ্যোক্তা প্রিয়া রুদ্রর সঙ্গে কথা বলে জানতে পারেন, জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে খারাপ। দ্রুত তা মেরামতের আশ্বাসও দেন তিনি। উল্লেখ্য, শেল্টারের পক্ষ থেকে আগেই রাজনৈতিক দলগুলির কাছে এই ধরনের সামগ্রী দানের আবেদন জানানো হয়েছিল। অলোক ধারার এই পদক্ষেপ পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment