আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোট দিয়ে ফেরার পথে  ভাঙচুর বাইক হামলার অভিযোগ, নাটাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ,আ*হ*ত এক, হাসপাতালে ভর্তি

Published on: April 23, 2026
---Advertisement---

কোচবিহার, ২৩ এপ্রিল: প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন নাটা বাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট-পরবর্তী সময়ে অশান্তির অভিযোগ উঠল। মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৮/৯৭ নম্বর বুথের ভেলাকোপা এলাকায় ভোট দিয়ে ফেরার পথে দুই সাধারণ মানুষ কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট দিয়ে বাড়ি ফেরার সময় ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁদের বেধড়ক মারধর করা হয় এবং ঘটনাস্থলে থাকা দুটি মোটরবাইক ভাঙচুর করা হয় বলেও দাবি স্থানীয়দের। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দিন এমন অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment