আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সেতু সংস্কারে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

Published on: December 13, 2025
---Advertisement---

মাথাভাঙা, ১৩ ডিসেম্বরঃ জেলা পরিষদের পক্ষ থেকে সংস্কারের কাজ চলছিল সেতুর।আর সেই সেতুর কাজেই উঠলো দুর্নীতির অভিযোগ। অভিযোগ শুধু দুর্নীতিই নয় সেতুর রিপিয়ারিং এর কাজে ব্যবহার করা হচ্ছে মরচে ধরা লোহার রড সেই।সাথে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এমনটাও অভিযোগ।

আর সেই অভিযোগে সংস্কারের  কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসীরা। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় এলাকায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। ঘটনাটি মাথাভাঙ্গা ১  ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার।

উল্লেখ্য যে পচাগর গ্রাম পঞ্চায়েতের ঠিক পেছনেই মরা সুটুঙ্গা নদীর উপর রয়েছে লৌহ সেতু। আর সেই সেতুর রিপিয়ারিং এর কাজ হচ্ছিল জেলা পরিষদের পক্ষ থেকে ২৬ লক্ষ টাকা ব্যয়ে। কিন্তু রিপিয়ারিং এ মরচে ধরা রডের পাশাপাশি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেএলাকাবাসীদের অভিযোগ।এলাকাবাসীরা জানান তাদের দাবি কাজটি সঠিকভাবেই হোক। কিন্তু যেভাবে রিপিয়ারিং হচ্ছে তাতে আরও দুর্বল হয়ে যাচ্ছে সেতুটি।

যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তী বর্মন জানান, জেলা পরিষদের পক্ষ থেকে কাজটি হচ্ছে।যেহেতু গ্রাম পঞ্চায়েত অফিসের পেছনেই কাজটি হচ্ছে তাই তিনি পরিদর্শনে যাবেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলবেন সেইসাথে গ্রামবাসীদের অভিযোগের বিষয়টিও জেলা পরিষদে জানাবেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment