আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পাথরঘাটায় এনুমারেশন ফর্মে ভুল তথ্যের অভিযোগে চাঞ্চল্য, রাজনৈতিক তরজায় উত্তপ্ত এলাকা

Published on: December 10, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ রাজ্যজুড়ে চলা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই আবারও সামনে এল অনিয়মের অভিযোগ। মাটিগাড়া ব্লকের পাথরঘাটা অঞ্চলে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায়ের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে এনুমারেশন ফর্ম পূরণ করার অভিযোগ উঠেছে। অভিযোগটি করেন তারক বন্ধু রায়ের ছেলে নরেশ রায়।

নরেশ রায়ের দাবি, যাঁকে খগেশ্বর রায় নথিতে নিজের ঠাকুরদা হিসেবে উল্লেখ করেছেন, তিনি আসলে নরেশের বাবাই; খগেশ্বর রায়ের সঙ্গে তাঁদের কোনও পারিবারিক সম্পর্ক নেই। তাঁর অভিযোগ, “ভোটার নথিতে সম্পূর্ণ মিথ্যে তথ্য দিয়েছেন খগেশ্বর রায়।”

যদিও খগেশ্বর রায়ের বক্তব্য, “তারক বন্ধু রায়ই আমার ঠাকুরদা,” বলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

কিন্তু ২০০২ সালের ভোটার তালিকার ক্রমিক নং ৬৩৬ অনুযায়ী দেখা যায়, তারক বন্ধু রায়ের বাবার নাম সদানন্দ রায়। সেখানে খগেশ্বর রায় এনুমারেশন ফর্মে তারক বন্ধু রায়ের পিতা হিসেবে দেবেন্দ্র রায়কে দেখিয়েছেন। এই অসঙ্গতি ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।

তৃণমূলের পাথরঘাটা অঞ্চল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ বলেন, “ভুল তথ্য দিয়ে থাকলে নির্বাচন কমিশনই ব্যবস্থা নেবে। ভুল তথ্য দিয়ে যদি এসআইআর ফর্ম ভরা হয়, তাহলে এসআইআর-এর উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়।”

এখন প্রশ্ন, এসআইআর প্রক্রিয়ায় এমন ভুল তথ্য কীভাবে সংশোধিত হবে? সব নজর এখন নির্বাচন কমিশনের দিকে। তারা কতটা স্বচ্ছভাবে ভোটার তালিকা সংশোধন করে, তা নিয়েই জোর কৌতূহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment