আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ, নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মহা মিছিল কোচবিহারে

Published on: March 9, 2026
---Advertisement---

কোচবিহার, ৯ মার্চঃ এসআই মআর নিয়ে নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে মহা মিছিল কোচবিহারে। নস্য শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কোচবিহার শহরে। গোটা কোচবিহার শহর পরিক্রমা করার পর জেলাশাসক দপ্তরে এসে তারা অবস্থান বিক্ষোভ করেন।

 এস আই আর এর চূড়ান্ত তালিকায় বহু বৈধ ভারতীয় নাগরিককে সমস্ত নথিপত্র ও hearing  সম্পন্ন হওয়ার পরও  অন্যায় ভাবে under অ্যাড জুডিকেশন তালিকায় রাখা হয়েছে। এরই প্রতিবাদে নস্য শেখ উন্নয়ন পরিষদ আজ পথে নেমেছে। 

 প্রায় ২৫ থেকে ত্রিশ হাজার লোকের সমাগম হয়েছে। নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে কি প্রতিবাদে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং জেলাশাসক দপ্তরের ডেপুটেশন , আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে তাদের দাবিগুলি হলো আন্ডার এডুকেশন তালিকায় থাকা সমস্ত বৈধ নাগরিকদের বিষয়টি দ্রুত ও স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বিবেচনা করতে হবে। যেসব নাগরিকদের সমস্ত বৈধ ও নথিপত্র উপস্থাপন করছেন তাদের নাম অবিলম্বে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা ডেপুটেশন দিয়ে বের হয়ে জানিয়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাদের দাবি যদি পুরো না হয় তাহলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। রীতিমতো তারা নির্বাচন কমিশনকেউ হুঁশিয়ারি দিয়েছেন যাতে তিনি বিজেপির অঙ্গুলি  হেলনে কাজ না করেন।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment