আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

SIR-এ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে হয়রানির অভিযোগ, দিনহাটার পুটিমারির প্রান্তিক বাজারে পথ অবরোধ স্থানীয়দের

Published on: January 16, 2026
---Advertisement---

দিনহাটা, ১৬ জানুয়ারিঃ SIR–এ ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে হয়রানির অভিযোগ তুলে কোচবিহারের দিনহাটায় পথ অবরোধে নামলেন স্থানীয় মানুষ। শুক্রবার সকাল ১০টা থেকে দিনহাটা ১ নম্বর ব্লকের পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রান্তিক বাজার এলাকায় শুরু হয় এই অবরোধ কর্মসূচি। জানা গিয়েছে, পুটিমারি-সহ আশপাশের অন্তত পাঁচ থেকে ছ’টি গ্রামের বাসিন্দারা এই প্রতিবাদে সামিল হন।

অবরোধের জেরে গুরুত্বপূর্ণ স্থানীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় বসে স্লোগান তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, SIR প্রক্রিয়ায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ দেখিয়ে সাধারণ মানুষকে অহেতুক নোটিস পাঠানো হচ্ছে এবং বারবার শুনানিতে হাজির হতে বলা হচ্ছে। এতে সাধারণ মানুষের হয়রানি বাড়ছে বলেই দাবি তাঁদের।

স্থানীয় বাসিন্দা অতুল শর্মা বলেন, “আমরা সাধারণ মানুষের এই পথ অবরোধে সামিল হয়েছি। অপদার্থ নির্বাচন কমিশন ইচ্ছে মতো মানুষকে হয়রানি করছে। কখনও নামের বানান, কখনও বয়স বা নথির অজুহাতে নোটিস পাঠানো হচ্ছে। তাই এর প্রতিবাদেই আজ মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে।”

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। SIR প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার দাবিতে সরব দিনহাটার গ্রামবাসীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment