দিনহাটা, ২২ ডিসেম্বরঃ গ্রাম পঞ্চায়েত পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য তৈরি হওয়ার প্যান্ডেলের কাপড় কেটে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। জানা গিয়েছে পুটিমারি এক গ্রাম পঞ্চায়েতের অধীনে ১৮প্রাথমিক বিদ্যালয় এস এস কে , এম এস কে গুলি কে নিয়ে সোমবার দিনহাটা শহর সংলগ্ন পুটিমারি স্টেডিয়াম মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সেইমতো এদিন সকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেখানে এসে পৌঁছন। তারপরেই তারা দেখেন তাদের ছাত্রছাত্রীদের বসার জন্য নির্ধারিত প্যান্ডেল ছিঁড়ে ফেলা হয়েছে।রাতের অন্ধকারে কে বা কারা?এ ধরনের ঘৃণ্য কাজ করেছে তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা।
স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে শোরগোল পড়েছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনার তদন্তে সেখানে পৌঁছয়।এদিকে শিক্ষকরা জানাচ্ছেন এই ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার।এদিকে সমস্ত বাধা-বিপত্তি কে উপেক্ষা করেই ওই মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা





