আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সুরেন্দ্রনাথ কলেজে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সজল ঘোষের

Published on: May 16, 2026
---Advertisement---

কলকাতা , ১৬ মেঃ কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র সংসদের তহবিলে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র কাছে তদন্তের দাবি জানালেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। শুক্রবার ব্যাঙ্কের পাসবইয়ের তথ্য তুলে ধরে একাধিক গুরুতর অভিযোগ করেন তিনি।

সজল ঘোষের দাবি, কলেজের ছাত্র সংসদের জন্য সাধারণত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়। সেই হিসেব অনুযায়ী বছরে কয়েক কোটি টাকা ছাত্র সংসদের তহবিলে আসা অস্বাভাবিক। তাঁর অভিযোগ, “ছাত্র সংসদের নামে বিপুল অঙ্কের টাকা তোলা হয়েছে। কীভাবে এত টাকা এল, কারা দিল এবং কোথায় সেই টাকা খরচ হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।”

সোশাল মিডিয়ায় নাম না করলেও তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছেন কলেজের সর্বময় কর্তা দেবাশিস মুখোপাধ্যায়, যিনি ‘কানকাটা দেবু’ নামেও পরিচিত। বিজেপির অভিযোগ, কলেজের ‘লক্ষ্য’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে টাকা তোলার কাজ চলত। সজল ঘোষের বক্তব্য, “আমরাও বহু বছর ছাত্র সংসদ চালিয়েছি, কিন্তু কখনও এত বিপুল অঙ্কের টাকা তহবিলে আসেনি।”

তিনি আরও দাবি করেন, এখনও ওই তহবিলে এক কোটির বেশি টাকা রয়েছে। এই অর্থের উৎস ও ব্যবহারের পূর্ণ তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য-প্রমাণ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিজেপির অভিযোগ, ভর্তির নামে বেআইনিভাবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হত এবং সেই টাকার বড় অংশ ছাত্র সংসদের তহবিলে জমা পড়ত। এই গোটা চক্রের সঙ্গে কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের একাংশ জড়িত থাকতে পারেন বলেও দাবি করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

মিঠুনের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, ‘সেরা মুখ্যমন্ত্রী’ বলেই প্রশংসায় ভরালেন মহাগুরু

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের হুমকি, আল কায়দার নাম করে ইমেল পাঠানোর অভিযোগে গ্রেফতার যুবক

আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার মাঝেই উত্তপ্ত গড়িয়া, তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ

ফলতার সভা থেকে জাহাঙ্গির খানকে কড়া বার্তা, “অশান্তি বরদাস্ত করা হবে না” তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, প্রশাসনকে রাজনীতিমুক্ত করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাটমানি, রাজনৈতিক হিংসা ও নারী নির্যাতনে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু, খুলল অভিযোগ জানানোর চার স্তর

Leave a Comment