দিনহাটা, ৩ মেঃ ফল প্রকাশের প্রাক্কালে ধর্মীয় আচার পালনের মাধ্যমে শুভ সূচনার বার্তা দিলেন বিজেপি প্রার্থী অজয় রায়। রবিবার গোসানিমারির গরকাটা এলাকার প্রাচীন মাসান মন্দিরে গিয়ে বিশেষ পুজো ও আরাধনা করেন তিনি। আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতেই এই পুজো বলে জানান প্রার্থী।
মন্দিরে উপস্থিত হয়ে মাসান ঠাকুরের কাছে প্রার্থনা করেন অজয় রায়, যাতে সকলের মঙ্গল হয় এবং শান্তিপূর্ণভাবে গণনার প্রক্রিয়া সম্পন্ন হয়। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ফল যাই হোক না কেন, সব কিছু যেন মানুষের ভালোর জন্য হয়—এই কামনাই করেছি।”
এদিন তাঁর সঙ্গে ছিলেন দলের স্থানীয় কর্মী ও সমর্থকরাও। ফল ঘোষণার আগে এই ধরনের আধ্যাত্মিক উদ্যোগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।





