আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২০৩৬ অলিম্পিকের দৌড়ে আমদাবাদ, পাল্টা ‘স্পোর্টস সিটি’ গড়ার ঘোষণা বিজয়ের

Published on: September 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ সেপ্টেম্বরঃ ২০৩৬ সালের অলিম্পিক। ভারতে এই বিশ্বক্রীড়ার মহাযজ্ঞ বসানোর স্বপ্ন দেখছে কেন্দ্র। সেই দৌড়ে সামনে রয়েছে গুজরাতের আমদাবাদ। আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রীড়া পরিকাঠামোকে তুলে ধরতে এই শহরকে কেন্দ্র করেই অলিম্পিক আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ভারত যদি শেষ পর্যন্ত ২০৩৬-এর অলিম্পিক আয়োজনের সুযোগ পায়, তা হলে আমদাবাদের সামনে আরও এক সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী উঠে আসতে পারে তামিলনাড়ু।

দক্ষিণ ভারতের অন্যতম শিল্পোন্নত রাজ্য তামিলনাড়ুতে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস সিটি’ এবং আলাদা ‘মোটর স্পোর্টস সিটি’ তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোশেফ বিজয়। তাঁর সরকারের লক্ষ্য, ২০৩৬ সালের অলিম্পিকের আগেই এই পরিকাঠামো তৈরি করে ফেলা। যদিও কোথায় এই দুই ক্রীড়ানগরী গড়ে উঠবে, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। প্রশাসনিক সূত্রে উপকূলবর্তী দু’টি জেলাকে সম্ভাব্য স্থান হিসাবে ভাবা হচ্ছে।

প্রস্তাবিত স্পোর্টস সিটিতে অলিম্পিকের একাধিক ইভেন্ট আয়োজনের মতো আন্তর্জাতিক মানের পরিকাঠামো থাকবে। অন্য দিকে মোটর স্পোর্টস সিটিতে তৈরি হবে রেসিং ট্র্যাক এবং আধুনিক সুযোগ-সুবিধা। সেখানে ফর্মুলা ওয়ান থেকে শুরু করে ফর্মুলা টু, থ্রি এবং ফোর বিভিন্ন স্তরের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই ঘোষণা সামনে আসতেই বাংলার পুরনো একটি পরিকল্পনার কথাও মনে পড়ছে। প্রায় আড়াই দশক আগে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো তৈরির লক্ষ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও বাংলায় স্পোর্টস সিটি গড়ার উদ্যোগ নিয়েছিলেন। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এবং সোনারপুর-বারুইপুর এলাকাকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছিল। একটি মার্কিন সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও এগিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। দলের অন্দরেই প্রকল্প নিয়ে আপত্তি উঠেছিল। তৎকালীন ভূমিমন্ত্রী রেজ্জাক মোল্লা প্রকাশ্যে বিরোধিতা করেছিলেন বলে জানা যায়। ফলে উদ্যোগ আর বেশি দূর এগোয়নি।

তামিলনাড়ুর বর্তমান পরিকল্পনা অবশ্য শুধু অলিম্পিককে ঘিরে নয়। ক্রীড়া পরিকাঠামোকে বিনিয়োগের নতুন ক্ষেত্র হিসাবেও দেখতে চাইছে সরকার। স্পোর্টস সিটির পাশাপাশি মোটর স্পোর্টসকে ঘিরে পর্যটন, কর্মসংস্থান এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যও রয়েছে।

অর্থাৎ, ২০৩৬-এর অলিম্পিক এখনও অনেক দূর। কিন্তু তার আগেই ভারতের ক্রীড়া মানচিত্রে শুরু হয়ে গেল আর এক প্রতিযোগিতা কে কতটা প্রস্তুত, কে কতটা বড় স্বপ্ন দেখাতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment