আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শামির পর লক্ষ্মীরতন শুক্লও এসআইআর-এর নজরে, ভোটার তালিকা ঘিরে তলব প্রাক্তন ক্রিকেটার

Published on: January 12, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১২ জানুয়ারিঃ মহম্মদ শামির পর এবার এসআইআর-এর কোপে পড়লেন আরও এক তারকা ক্রিকেটার। সূত্রের খবর, ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে তলব করা হয়েছে বাংলা দলের হেডকোচ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লকে। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ওই ভোটার তালিকায় প্রাক্তন বঙ্গ অধিনায়কের বাবা উমেশ শুক্লর নামও পাওয়া যায়নি বলে সূত্রের দাবি।

লক্ষ্মীরতন শুক্ল ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এবং দীর্ঘদিন বাংলা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ক্রিকেটজীবন শেষে তিনি রাজনীতিতে যোগ দেন এবং এক সময় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলা দলের হেডকোচ হিসেবে কাজ করছেন। এমন এক পরিচিত মুখের বিরুদ্ধে ভোটার তালিকা সংক্রান্ত প্রশ্ন ওঠায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া ও রাজনৈতিক মহলে।

সূত্র অনুযায়ী, লক্ষ্মীরতন শুক্ল উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুল এলাকার ভোটার হিসেবে নথিভুক্ত। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। একইভাবে ওই বছরের তালিকায় তাঁর বাবার নামও অনুপস্থিত থাকায় এসআইআর কর্তৃপক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখতে চায়।

এই প্রেক্ষিতেই এসআইআর শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীরতন শুক্লকে। জানা গেছে, মঙ্গলবার অথবা বুধবার তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে। শুনানিতে তাঁকে প্রয়োজনীয় নথি ও ব্যাখ্যা দিতে হতে পারে।

উল্লেখযোগ্যভাবে, এর আগে একই ধরনের অভিযোগে ভারতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মহম্মদ শামিকেও এসআইআর-এর তরফে তলব করা হয়েছিল। ধারাবাহিকভাবে একের পর এক পরিচিত ক্রীড়াবিদের নাম জড়িয়ে পড়ায় ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এখন দেখার, শুনানির পর লক্ষ্মীরতন শুক্লের বিষয়টি কোন দিকে গড়ায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment