আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভবানীপুরে পরাজয়ের পর কালীঘাটে বদলের ইঙ্গিত, মমতার বাড়ির সামনে থেকে সরল গার্ডরেল

Published on: May 5, 2026
---Advertisement---

কলকাতা, ৫ মেঃ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের স্পষ্ট প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন প্রান্তে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, আর নিজের গড় ভবানীপুর কেন্দ্র থেকেই পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রেক্ষাপটে মঙ্গলবার সকাল থেকেই কালীঘাট এলাকায় বদলের হাওয়া লক্ষ করা যায়।দীর্ঘদিন ধরে নিরাপত্তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে গার্ডরেল বসানো ছিল, যার ফলে সাধারণ মানুষের চলাচলে কিছুটা বাধা তৈরি হতো। তবে ফলাফল ঘোষণার পরদিনই সেই গার্ডরেল সরিয়ে নেওয়া হয়। ফলে ওই রাস্তা এখন সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত।

স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, বহুদিন পর এলাকায় স্বাভাবিক চলাচল ফিরে এসেছে। অন্যদিকে, এই ঘটনাকে রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবেও দেখছেন অনেকে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনোত্তর এই ধরনের পরিবর্তন রাজ্যের নতুন প্রশাসনিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করতে পারে।

তবে সামগ্রিক পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে, সেদিকেই এখন নজর সবার।এদিকে, কালীঘাট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment