আলিপুরদুয়ার :দীর্ঘ প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলে গেল ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান। এদিন শ্রমিকরা কাজে যোগদান দেয়।
২০২৩ সালে অক্টোবর মাসে বোনাস নিয়ে ঝামেলা জেরে বন্ধ হয়ে যায় দলসিংপাড়া চা বাগান। বাগানের ম্যানেজার অজয় সিং জানান এখন বাগানে অনেক খরচ আছে বাগান পরিচর্যা করতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে শ্রমিকদের বকেয়া এরিয়ার টাকা মার্চ মাসে হোলির আগে দেওয়া হবে আর বকেয়া বোনাসের টাকা পুজোর আগে দেওয়া হবে। এই সিদ্ধান্ত হয়েছে।
বাগানের শ্রমিক নেতৃত্বরা জানান বাগান নষ্ট হয়ে যাচ্ছিল তাই আমরা বাগান খোলার উদ্যোগ নিয়েছি কিছু কিছু শ্রমিক অসন্তুষ্ট আছে কিন্ত আমরা সবাইকে কাজে পাঠানোর চেষ্টা করছি।
আজ বাগান খুলে গেলেও বাগানের কিছু শ্রমিক আছে যারা অসন্তোষ প্রকাশ করে।তারা জানান ট্রেড ইউনিয়ন নিজেরা বৈঠকে গিয়ে কথা বলে বাগান খুলিয়েছে শ্রমিকদের নিয়ে যায়নি বৈঠকে। কোনো বকেয়া প্রদান না করে বাগান খুলে যাওয়ায় অসন্তুষ্ট কিছু শ্রমিক।






