আলিপুরদুয়ার, ১৮ ডিসেম্বর : বেআইনি ভাবে হস্তান্তর করা হচ্ছে আদিবাসীদের সংরক্ষিত জমি(এসটি ল্যান্ড)।তা অবিলম্বে বন্ধ করা, এলাকায় চোলাই মদ বিক্রি বন্ধ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার কালচিনি ব্লকের মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান করলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ।
এদিন বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মিছিল করে মেন্দাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জমায়েত হয় পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি প্রদান করেন।তাদের অভিযোগ,এই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু আদিবাসীদের জন্য সংরক্ষিত জমি রয়েছে।যা বেআইনি ভাবে হস্তান্তর করা হচ্ছে।তা অবিলম্বে রুখতে হবে।
পাশাপাশি, সংগঠনের নেতৃত্বদের আরও অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে বেআইনিভাবে চোলাই মদও বিক্রি হচ্ছে।তা বন্ধ করতেও গ্রাম পঞ্চায়েতকে উদ্যোগ নিতে হবে।কেননা এরফলেই অনেক দুর্ঘটনা ও অপরাধ মূলক ঘটনা ঘটে।





