খবরিয়া নিউজ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ সন্তানদের কাছ থেকে ভাল খবর পাবেন। ব্যবসায় সততা বজায় রাখুন।মনের মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করুন। প্রেমের সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন। অফিসের কাজে ভুল হওয়ার আশঙ্কা। ব্যবসার শত্রু থেকে সাবধান। চাকরির স্থানে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ। বাবার সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। অম্বলের সমস্যা বাড়তে পারে।
বৃষ রাশিঃ বৃদ্ধ বাবা-মায়ের জন্য ভাল কিছু ব্যবস্থা করবেন। অফিসে নিজের মতামত বেশি প্রকাশ না করাই মঙ্গল।গবেষকদের জন্য দিনটি ভাল। সন্ধ্যার দিকে স্ত্রীর খারাপ ব্যবহারে মনঃকষ্ট। ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে ভাল যোগ রয়েছে। শিল্পীদের সাফল্যের যোগ। জমি কেনাবেচার জন্য দিনটি ভাল। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে।
মিথুন রাশিঃ চাকরির চেষ্টা যাঁরা করছেন, তাঁদের জন্য খুব ভাল যোগাযোগের সম্ভাবনা। অফিসে উচ্চপদস্থ কর্তাদের প্রশংসা পাবেন।নতুন যাঁরা ব্যবসা শুরু করেছেন তাঁদের ব্যবসা বাড়বে। প্রেমে বোঝাপড়া ভাল হবে। বাড়িতে দীর্ঘ দিনের অশান্তি মিটে যাবে। স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি প্রেম বাড়বে। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। ব্যবসার ক্ষেত্রে কোনও খুশির খবর পেতে পারেন।
কর্কট রাশিঃ সকালের দিকে কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন। বন্ধুর ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও প্রীতি বজায় রাখতে হবে।ব্যবসার দিকে হঠাৎ কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার সব কাজেই থাকবে বাধা আর হতাশা। পড়াশোনায় অপ্রত্যাশিত কোনও খবর আসতে পারে। হঠাৎ কিছু প্রাপ্তিযোগ। সন্তানের ব্যাপারে দুর্ভাবনা একটু কমতে পারে। দাম্পত্যকলহের আশঙ্কা।
সিংহ রাশিঃ শরীর ও মন সকালের দিকে বেশ ভালই থাকবে। রাস্তাঘাটে কোনও বিতর্কে জড়াতে পারেন।কর্ম, অর্থ ও আয়ভাগ্য চলবে মোটামুটি। দিনের শেষের দিকে ব্যবসার যোগাযোগের রাস্তা তৈরি হবে। বন্ধুর কোনও ব্যাপারে হতাশা। বাড়ি কেনার ব্যাপারে কোনও নতুন যোগাযোগ। দুপুরের পরে হঠাৎ কিছু অর্থলাভ হতে পারে।
কন্যা রাশিঃ শরীর ও মন ভাল থাকবে। প্রেমের ক্ষেত্রে উদ্বেগ ও অশান্তি ভোগ।অফিসে কারও কথায় আঘাত পাবেন। শত্রুরা কোনও ক্ষতি করতে পারবে না। কোনও শুভ কাজের পক্ষে অনুকূল দিন। চোখ আর গলার রোগে কষ্ট পেতে পারেন। সামান্য আর্থিক সুরাহা হতে পারে। ব্যবসার কোনও যোগাযোগ খুব ভাল কাজে দেবে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার আলোচনা হতে পারে।
তুলা রাশিঃ ব্যবসার জন্য নতুন জিনিস কেনাকাটা। কর্মে যোগাযোগ খুব ভাল হবে।ব্যবসার জন্য শারীরিক ও মানসিক চাপ থাকবে। সাংসারিক অশান্তি নিয়ে একটু নাজেহাল হতে হবে। পড়াশোনার কারণে কোথাও যেতে পারেন। প্রেমে মানসিক কষ্ট ও চাপ বাড়বে। ভাইয়ের সঙ্গে কোনও কারণে মতবিরোধ। সন্তানের ব্যাপারে হঠাৎ কিছু অর্থ নষ্ট। নিকট কোনও আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। শারীরিক অবস্থা ভাল থাকবে।
বৃশ্চিক রাশিঃ সকলে মিলে নিকটে কোথাও ভ্রমণ হতে পারে। কর্মক্ষেত্র এবং পারিবারিক অবস্থা মোটামুটি থাকবে।বন্ধুর কোনও অনুরোধ রক্ষা করতে পারবেন। গুরুদেবের সান্নিধ্য লাভ ও শান্তি। স্ত্রীর কোনও কথায় প্রসন্নতা নষ্ট। ব্যবসায় কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তি, কিন্তু পরে তা ঠিক হয়ে যাবে। বাবার সঙ্গে সঞ্চয়ের বিষয়ে কোনও আলোচনা।
ধনু রাশিঃ বাড়ির জন্য একটু মানসিক অস্থিরতা থাকতে পারে। নতুন ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা।কোথাও বেড়ানো ঠিক হবে না। প্রেমে বাড়বে মনোমালিন্য ও অভিমান। দুপুরের পরে আয় বাড়বে। বেকারদের কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি। বন্ধুসঙ্গে আনন্দ বৃদ্ধি, কিন্তু খরচও বাড়তে পারে। কর্ম ও আর্থিক ক্ষেত্র খুব ভাল থাকবে। অযাচিত কিছু অর্থাগম হবে।
মকর রাশিঃ সকালের দিকে বাড়ির সমস্যায় বিব্রত হতে পারেন। বিয়ে ও অন্যান্য কোনও আলোচনার জন্য অনুকূল দিন।কর্ম ও আর্থিক ক্ষেত্রে যোগাযোগ খুব একটা কাজে লাগবে না। নতুন ব্যবসার কাজের জন্য অন্যের পরামর্শ গ্রহণ করতে হবে। ব্যবসার জন্য নতুন দ্রব্য কেনাকাটা। কাছাকাছি কোনও ধর্মস্থানে ভ্রমণ। আর্থিক উন্নতি হবে। অফিসে একটু অস্বস্তি বোধ করতে পারেন।
কুম্ভ রাশিঃ অকারণে অফিসে সমালোচনার সম্মুখীন হতে হবে। পড়াশোনার জন্য অপ্রত্যাশিত যোগাযোগ।প্রেমে অভিমান বৃদ্ধি ও কোনও কথায় অশান্তি। কাজের চাপ বৃদ্ধি পাবে তাই বাড়ি যেতে একটু দেরি হতে পারে। সামাজিক কোনও কাজের জন্য সম্মান লাভ। অফিসে সামান্য ব্যাপারে তর্ক হতে পারে। পারিবারিক দিকটা খুব খারাপ যাবে না। আগের থেকে সামান্য আয় বাড়বে।
মীন রাশিঃ অফিসে কোনও গুণের জন্য সুনাম পাবেন। কোথাও আতিথ্য গ্রহণ করতে পারেন।ব্যবসার ক্ষেত্র শুভ। অর্থাগম একটু কম হলেও দিনটি খুব খারাপ যাবে না। ব্যবসার দিকে কোনও সুসংবাদ লাভ। সন্ধ্যার দিকে সাময়িক বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা থাকতে পারে। কোথাও ভ্রমণের আলোচনা।





