আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে এবিভিপির প্রতিবাদ কর্মসূচি

Published on: January 6, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ রাজ্য সরকারের অবহেলার অভিযোগ তুলে বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। মঙ্গলবার শিলিগুড়ি মহানগর এবিভিপির উদ্যোগে ডিআই (ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব স্কুলস) অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে শিলিগুড়িসহ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বেআইনিভাবে অতিরিক্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে এদিন সংগঠনটি জোরালো আন্দোলনে সামিল হয়।

এদিন সকালে বাসু হাসপাতালের সামনে এবিভিপির কর্মী ও সমর্থকেরা জমায়েত হন। সেখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে ডিআই অফিসের দিকে যান তাঁরা। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগানের মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষা নীতির সমালোচনা করা হয়। আন্দোলনকারীদের দাবি, সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করায় বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপর বাড়তি আর্থিক চাপ চাপিয়ে দিচ্ছে।

এবিভিপির নেতৃবৃন্দ জানান, শিক্ষা কোনওভাবেই বাণিজ্যের পণ্য হতে পারে না। অথচ বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে কার্যত বাণিজ্যিক রূপ দেওয়া হয়েছে। ভর্তি ফি, উন্নয়ন ফি ও বিভিন্ন খাতের নামে একাধিক বিদ্যালয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পক্ষে বহন করা কঠিন হয়ে উঠেছে।

সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, অবিলম্বে বিদ্যালয়গুলিতে সরকারি অনুদান বাড়াতে হবে এবং অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি কঠোরভাবে নজরদারির আওতায় আনতে হবে। পাশাপাশি এই অনিয়মে জড়িত বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।

এবিভিপি নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থে তাদের আন্দোলন এখানেই থামবে না। শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এবং ছাত্রসমাজের ন্যায্য অধিকার রক্ষায় আগামী দিনেও ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে সংগঠনটি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment