আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গঙ্গা ভাঙন ইস্যুতে কেন্দ্রকে তোপ অভিষেকের, ফরাক্কা-সামশেরগঞ্জে রোড শো, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা তৃণমূলের

Published on: April 18, 2026
---Advertisement---

মুর্শিদাবাদ, ১৮ এপ্রিলঃ মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। শনিবার ফরাক্কা ও সামশেরগঞ্জে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র দ্রুত ব্যবস্থা না নিলে তিনি নিজেই আন্দোলনে নামবেন।

এদিন ফরাক্কার আল আমিন শিক্ষা মিশন ময়দান থেকে জিগড়ি মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন ফরাক্কার তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং সামশেরগঞ্জের প্রার্থী নুর আলম। রোড শো চলাকালীন ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের পাশে থাকার বার্তা দেন তিনি।

অভিষেকের অভিযোগ, ফরাক্কা ব্যারেজ থাকা সত্ত্বেও গঙ্গা ভাঙন রোধে কেন্দ্রীয় সরকার কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বারবার চিঠি দিলেও কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, চতুর্থবার তৃণমূল সরকার গঠিত হলে ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি তৈরি করা হবে।

এছাড়াও তিনি জানান, কেন্দ্রের অধীন ফরাক্কা ব্যারেজের অব্যবহৃত জমি ফেরত নিয়ে সেই জমিতেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। “দুই বিধানসভার দায়িত্ব আমি নিলাম,” এই বার্তা দিয়ে স্থানীয়দের আস্থা অর্জনের চেষ্টা করেন তিনি।

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়েও বিজেপিকে আক্রমণ করেন অভিষেক। তাঁর দাবি, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ দেওয়া হচ্ছে এবং হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি করা হচ্ছে।
এদিন তিনি ডি-লিমিটেশন ইস্যুতেও মুখ খোলেন। তাঁর বক্তব্য, “বিজেপি ডি-লিমিটেশন বিলের মাধ্যমে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে, কিন্তু তৃণমূল তা হতে দেবে না।”

রোড শো শেষে লালবাগে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কংগ্রেস নেতা হাসানুজ্জামান বাপ্পা তৃণমূলে যোগ দেন বলে জানা গিয়েছে।

ভোটের আগে গঙ্গা ভাঙনকে বড় ইস্যু করে তৃণমূল যে মুর্শিদাবাদে নিজেদের জমি আরও মজবুত করতে চাইছে, তা এদিনের কর্মসূচি থেকেই স্পষ্ট।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment