কোচবিহার, ৫ ফেব্রুয়ারিঃ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ঘুঘুমারি অঞ্চলের কদমতলা এলাকায় আরও একটি রাস্তার কাজের সূচনা হল।
আজ বৃহস্পতিবার ৪/১৭৩,৪/১৭৪ নম্বর বুথের ৪.৪১কিমি রাস্তার কাজের শুভ সূচনা হয়। কাজের শুভ সূচনা করেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক।
এদিনের এই রাস্তার কাজের শুভ সূচনা হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। এতে যাতায়াতে সুবিধে হবে বলে জানান তারা।





