আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাসিন্দাদের কাছে কোচবিহারে মুখ্যমন্ত্রীর ১৫ বছরের ‘উন্নয়নের পাঁচালী’ পৌঁছনর কর্মসূচি সূচনা করলেন অভিজিৎ দে ভৌমিক 

Published on: December 17, 2025
---Advertisement---

কোচবিহার, ১৭ ডিসেম্বর : প্রায় দেড় দশক। রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা, খাদ্য সাথী, দুয়ারে রেশন সহ অসংখ্য প্রকল্পের পরিসেবা পাচ্ছেন রাজ্যবাসী।

চিকিৎসা থেকে শিক্ষা, যোগাযোগ থেকে পরিষেবা নানা ক্ষেত্রে উন্নয়নের জোয়ার এসেছে।সেসব খতিয়ান এবার পাঁচালী সুরে পৌঁছে যাচ্ছে বাসিন্দাদের কাছে।বিখ্যাত সঙ্গীতশিল্পী ইমন অনেকটা কীর্তনের সুরে ওই উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন।

তৃণমূল জামানায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন পাঁচালী এবার কোচবিহারে ও বাসিন্দাদের শোনাতে উদ্যোগে হল জেলা তৃণমূল।আজ কোচবিহার শহরে আয়োজিত এক অনুষ্ঠানে ওই কর্মসূচির সূচনা হয়।কর্মসূচি সূচনা করেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিত দে ভৌমিক।এদিনের সূচনা পর্বের অনুষ্ঠান খেয়েছিল এলাকায় উৎসাহী মানুষের ভিড়।

অভিজিৎ বাবু বলেন মুখ্যমন্ত্রীর করা নানা প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে উন্নয়নের পাঁচালিতে।গত পনেরো বছরের সেসব উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment