আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রেমের ফাঁদে ফেলে আইনজীবীকে ব্ল্যাকমেল,৪০ লক্ষ টাকার দাবি গ্রেপ্তার বাংলার তরুণী

Published on: January 4, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৪ জানুয়ারিঃ প্রেমের ফাঁদে ফেলে এক আইনজীবীকে ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেপ্তার হলেন এক তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রিয়াঙ্কা। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও বর্তমানে দিল্লিতে থাকতেন। অভিযোগ, প্রেমের অভিনয় করে আইনজীবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রেকর্ড করে লাগাতার ব্ল্যাকমেল করতেন তিনি।

ঘটনাটি রাজস্থানের বারমের জেলার। কয়েক মাস আগে সেখানকার এক আইনজীবীর সঙ্গে প্রিয়াঙ্কার পরিচয় হয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং একাধিকবার দু’জনের ঘনিষ্ঠতা হয় বলে অভিযোগ। সেই সময়ই গোপনে অশ্লীল ভিডিও রেকর্ড করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে আইনজীবীর কাছে ৪০ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ।

ভুক্তভোগী আইনজীবীর অভিযোগ, টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়া এবং মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। চাপের মুখে তিনি প্রিয়াঙ্কার পরিচিত, বারমেরের বাসিন্দা কমল সিং নামে এক যুবকের হাতে ৫০ হাজার টাকা দেন। কিন্তু এরপরও টাকা চাওয়ার চাপ অব্যাহত থাকায় শেষ পর্যন্ত তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর কাছ থেকে মোট কত টাকা আদায় করা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার পর্দাফাঁস করতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment