আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১ কেজি ব্রাউন সুগার সহ গ্রেপ্তার যুবক, আদালতে পেশ

Published on: December 19, 2025
---Advertisement---

মালদা, ১৯ ডিসেম্বরঃ মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল ইংরেজবাজার থানার পুলিশ। এক কেজি ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আবদুল মাজেদ(১৯)। সে কালিয়াচক থানার হারুচক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার অন্তর্গত রথবাড়ির চাটাইপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যাওয়ায় পুলিশ যুবককে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় ১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করছে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত যুবক একটি বড় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। ব্রাউন সুগার কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার ধৃত আবদুল মাজেদকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করছে। এই ঘটনার পর রথবাড়ি ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, জেলায় মাদক কারবার রুখতে অভিযান আরও জোরদার করা হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment