আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়ি বানেশ্বর মোড়ে হেলমেট সচেতনতায় অভিনব উদ্যোগ,ফাইন নয়,সান্তার হাতে কেক

Published on: December 22, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ২২ ডিসেম্বরঃ  পথ নিরাপত্তা ও হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ইস্টার্ন বাইপাস আশিঘর সাব ডিভিশন। শিলিগুড়ির ব্যস্ত বানেশ্বর মোড়ে সোমবার হেলমেটবিহীন বাইক ও স্কুটি চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। তবে এই অভিযানে চমক ছিল নিয়ম ভাঙার জন্য কোনও জরিমানা নয়, বরং সান্তা সেজে টু হুইলার চালক দের হাতে কেক তুলে দেওয়া হয়।

অভিযানের সময় যেসব চালকের মাথায় হেলমেট ছিল না, তাঁদের থামিয়ে ট্রাফিক নিয়মের গুরুত্ব বোঝানো হয়। দুর্ঘটনার ঝুঁকি, মাথায় আঘাতের ভয়াবহতা এবং হেলমেটের ভূমিকা নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হয়। পরে সান্তা সেজে উপস্থিত এক পুলিশকর্মী চালকদের হাতে কেক তুলে দিয়ে প্রতীকীভাবে নিরাপদে চলার বার্তা দেন।

ইস্টার্ন বাইপাস আশিঘর সাব ডিভিশনের আধিকারিকরা জানান,শাস্তির পাশাপাশি সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। উৎসবের আবহে ইতিবাচক বার্তা পৌঁছে দিলে মানুষ দ্রুত নিয়ম মানতে আগ্রহী হন বলেই এই ব্যতিক্রমী উদ্যোগ।

এদিনের এই অভিনব অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উৎসাহ ও কৌতূহল। অনেক চালকই ভবিষ্যতে নিয়ম মেনে হেলমেট ব্যবহারের অঙ্গীকার করেন। পুলিশের এই মানবিক ও সৃজনশীল উদ্যোগ পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন শহরবাসী।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment